
নিজস্ব প্রতিবেদক, রামু
উখিয়ার কোটবাজারে দুই টাকায় শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন। ‘অসহায়ের মুখে হাসি ফুটাবো’ স্লোগানে গতকাল শনিবার (১৪ জানুয়ারি) সকালে কোটবাজার আরব সিটি সেন্টার এলাকায় অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
হেফজ ও এতিমখানার ছাত্র, ভবঘুরে, রিক্সাচালক সহ দরিদ্র শীতার্তদের হাতে শীতবস্ত্র তোলে দেন, হাসিঘর ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উপদেষ্টা সোবহান ফারজিন।
প্রধান অতিথির বক্তব্যে ফারজিন সোবহান বলেন, গরীব অসহায়দের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সবারই উচিত সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা, তাদের পাশে থাকা। অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য হাসিঘর ফাউন্ডেশনের এ উদ্যোগ সত্যিই প্রসংশনীয়।
হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, হাসিঘর ফাউন্ডেশন অসহায় মানুষের জন্য কাজ করতে, অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মূলমন্ত্রই হলো ‘অসহায়ের মুখে হাসি ফুটাবো’। আমরা প্রতিবছর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নিয়ে নিয়ে অসহায় মানুষের পাশে থাকি। এই বছরের দুই টাকা শুভেচ্ছা মূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনেকের মাঝে বিনামূল্যেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত গরিব মানুষদের হাতে শীতবস্ত্র তোলে দেয়া হবে বলেও তিনি জানান।
হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার সভাপতি পি এম মোবারক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। সেই প্রত্যয়কে কাজে লাগিয়ে উখিয়াকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলতে ভূমিকা রাখবে ‘হাসিঘর ফাউন্ডেশন’।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘হাসিঘর ফাউন্ডেশন’ কেন্দ্রীয় পরিষদের উপ দপ্তর সম্পাদক নাজমুল হোসেন ও সোহেল রানা, উখিয়া শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, হাসিঘর ফাউন্ডেশন একেএনসি বিদ্যালয় টিম, পালং উচ্চ বিদ্যালয় টিম, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় টিম সহ উখিয়া শাখার সদস্যরা।












