ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে হাসান তারেক’র নেতৃত্বে বিশাল র‌্যালী

0
7
সংবাদ বিজ্ঞপ্তি:
বর্ণাঢ্য আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকালে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে আসে নেতাকর্মীরা। একপর্যায়ে জনস্রোতে রূপ নেয় মুক্তিযোদ্ধা মাঠ। সেখানে শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
তিনি বলেন, দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে ছাত্রলীগ ওতোপ্রোতোভাবে জড়িত। ছাত্রলীগ আওয়ামী লীগের অলংকার। তাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক বলেন, কোন অছাত্রের ছাত্রলীগে স্থান হবে না। মেধা, ত্যাগী ও যোগ্যদের ছাত্রলীগে প্রতিদান দেওয়া হবে। তাঁদের নিয়ে বিনির্মান হবে আগামীর স্মার্ট বাংলাদেশ।
পরে হাসান তারেক’র নেতৃত্বে বের করা হয় বিশাল র‌্যালী। র‌্যালীতে জাতীয়—দলীয় পতাকা, রং—বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ নেয় প্রায় ৫ হাজার নেতাকর্মী। র‌্যালীর আকর্ষণ বাড়ায় হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও ইসলাম ধর্মের ধর্মীয় পোশাক পরিধান করা ৪জন ছাত্রলীগ কর্মী। লাবণী পয়েন্টের আগে গিয়ে র‌্যালী শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ—সভাপতি বোরহান উদ্দিন খান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন জনিসহ কক্সবাজার ১২ টি ওর্য়াড স্কুল কলেজ, মাদ্রাসা সকল ইউনিটের সভাপতি সম্পাদকবৃন্দ।
আগেট্যালেন্টপুলে বৃত্তি পেল মাহী
পরেরামুতে মাদ্রাসা ছাত্র নিখোঁজ