কক্সবাজারে শুরু হল পূবালী ব্যাংক লিমিটেডের ‘বার্ষিক ব্যবস্থাপক

0
4

 

প্রেস বিজ্ঞপ্তি:

সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রাসারণে পূবালী ব্যাংকের সকল ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষ্যে কক্সবাজারে তারকামানের হোটেল লং বিচ অডিটরিয়ামে দুইদিন-ব্যাপী ‘বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৩’ অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারী সকাল থেকে দুইদিনের সম্মেলনের প্রথম উক্ত স্থানে অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংকের দেশব্যাপী ৪৯৮ টি শাখার ব্যবস্থাপক, সকল অঞ্চল প্রধান ও প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
সম্মেলনে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ- মনির উদ্দিন আহমদ, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, রুমানা শরীফ, এম. কবিরুজ্জামান ইয়াকুব এফসিএমএ (ইউকে) সিজিএমএ, আজিজুর রহমান, মোঃ আবদুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২২ সালে বিশেষ সাফল্যের জন্য ৬২ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে প্রধান অতিথি পদক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুর রহমান উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের আমানত, অগ্রীম ও আমদানী-রপ্তানী ব্যবসা সম্প্রাসারণের জন্য আহবান জানান। তিনি প্রতিযোগিতামূলক ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি সকলকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার পরামর্শ দেন। শুধু ব্যবসায়িক মুনাফা অর্জন নয়, দেশ ও মানুষের কল্যাণে পূবালী ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পূবালী ব্যাংকের অতীত ঐতিহ্য, ইতিহাস ও কৃষ্টির দিকে দৃষ্টিপাত করে বলেন, দক্ষ কর্মীবাহিনী, সর্বোচ্চমানের অনলাইন ব্যাংকিং ব্যবস্থা ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সর্বাধিক সম্প্রসারিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংকের প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ২০২৩ সাল ব্যাংকিং খাতে পূবালী ব্যাংকের নেতৃত্বদানের বছর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান এবং উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

আগেটেকনাফে আইসসহ ৭ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ১
পরেকক্স মিডিয়া এসোশিয়েশনের জরুরী সভা সম্পন্ন