বাজারঘাটা সী-বার্ড হোটেল কক্ষে মিলল নারীর ম*রদেহ

0
7
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকার হোটেল সী-বার্ড থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল রেজিস্ট্রার তথ্য অনুযায়ী পুলিশ জানায়, ওই নারীর নাম জেসমিন আকতার। গত ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিনি এবং মোস্তাফিজুর রহমান (২৭) নামে এক যুবক হোটেলে ওঠেন। সেখানে তাদের ঠিকানা দেওয়া হয়েছে বাগেরহাট জেলা। আজ বুধবার দুপুর থেকে তাদের ভাড়া নেওয়া কক্ষটি বাইরে থেকে তালা লাগানো ছিল। এতে সন্দেহ মনে হওয়ায় ৯৯৯- এ কল দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে থানা পুলিশের একটি টিম গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ৯৯৯ থেকে জানানোর পর থানা পুলিশের টিম গিয়ে হোটেলের চার তলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। তবে এর আগেই ওই নারীর সঙ্গে হোটেলে উঠা যুবক কৌশলে সটকে পড়ে। মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

আগেকক্সবাজার আদালতে ইয়াবা পাচার মামলায় চারজনের ১৫ বছর কারাদণ্ড
পরেরামুর প্রবীন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম আর নেই,জানাযা সম্পন্ন