
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুর্যোগ ঝুঁকি নিরূপন ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা চুড়ান্তকরণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ফেব্রুয়ারি ) নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদ এ সভা অনুষ্ঠিত হয়। লিডারশীপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশন (লীন) প্রকল্প কারিতাস বাংলাদেশ সংস্থার আয়োজনে ও বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান এর সভাপতিত্বে নাইক্ষ্যংছড়ি ডিআর আর এক্সপার্ট রাফিকুজ্জামান বিশ্বাস উপস্হিত ছিলেন, উক্ত কর্মশালায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সামন্বয়কারী (কারিতাস) লাপ্রাড ত্রিপুরা’র পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দসহ অনেকই।
এই সময় ইউনিয়ন পরিষদের সদস্য,আনসার ভিডিপি,রেডক্রিসেন্ট কর্মী,শিক্ষক,স্বাস্থ্য কর্মীসহ ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দসহ ৫০জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তারা বলেন,আজকের ইউনিয়ন পর্যায়ে কর্মলার মূল লক্ষ্য দোছড়ি ইউনিয়নে এই পর্যান্ত যা করেছি তা উপস্হাপনা করা আপনাদের মতামত নেয়া এবং ইউনিয়ন ভিত্তিক দূর্যোগ মুকাবেলার জন্য একটি সুনির্দষ্ট পরিকল্পনা প্রণয়ন করা যা ইউনিয়নে দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির মাধ্যেমে উপজেলা ও জেলাতে দূর্যোগ পরিকল্পনা অন্তর্ভক্ত হবে এবং ইউনিয়নে পাড়া বিত্তিক দূর্যোগ মোকাবেলা অবদান রাখবে।













