মেসিই হলেন ‘ফিফা দ্য বেস্ট’

0
6

স্পোর্টস ডেস্কঃ

ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসিই। নিজের ক্লাব সতীর্থ এবং ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে হারিয়ে সর্বোচ্চ ৭ম বারের মতো জিতেছেন ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড।

২০২২ সালটা যেন আর্জেন্টিনারই। এ বছরই  প্রধান কারিগর মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিতে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আলবিসেলেস্তারা। এবার বিশ্বকাপ ফাইনালের মতো আরও একবার জয় পেলেন লিওনেল মেসি। যেখানে পিছনে ফেলেছেন কিলিয়ান এমবাপেকে। মাঠের খেলা দুজনের গোলের ব্যবধানে এমবাপে এগিয়ে থাকলেও ট্রফি জয়ের ক্ষেত্রে তিনি পিছিয়ে।

এর আগে বর্ষসেরা পুরষ্কারের লড়াইয়ে মেসিকেই এগিয়ে রেখেছিলেন ক্রীড়া সংশ্লিষ্টরা। সংবাদমাধ্যম মার্কা তো আরও এককাঠি সরেশ! তারা বলেই দিয়েছে মেসিই হচ্ছেন এবারের বর্ষসেরা ফুটবলার।

সে খবরে যারা অটুট আস্থা রেখেছিলেন, তারা নিশ্চয়ই আজ রাত পর্যন্ত অপেক্ষা করেননি। তবে যাই হোক, ২০২২ কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জেতা মেসি বর্ষসেরার দৌড়ে এগিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। সে জল্পনা প্যারিসে অনুষ্ঠিত ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘুচে গেছে।

মেসির সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে ছিলেন আরও দুজন। দুই ফরাসি ডিফেন্ডার করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপেকে টপকে শেষ পর্যন্ত ব্যক্তিগত বর্ষসেরার ট্রফি হাতে তুলে নিয়েছেন মেসি।

সম্প্রতি পিএসজির সর্বশেষ ম্যাচে বল জালে জড়িয়ে ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল পান মেসি। এরপরই মূলত মেসি বর্ষসেরা হওয়ার সর্বশেষ গুঞ্জন ওঠে।

এর আগে আরও তিনজন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জিতেছিলেন। ব্রাজিলিয়ান রোনালদো লিমা ও ফরাসি ফরোয়ার্ড জিনেদিন জিদান এ পুরষ্কার জিতেন ৩ বার করে। দ্বিতীয় সর্বোচ্চ পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো বর্ষসেরা হয়েছেন ৫ বার।

আগেগেজেট প্রকাশের পরও ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি
পরেবাঁকখালীর বুক থেকে শতাধিক স্থাপনা উচ্ছেদ