নাইক্ষ্যংছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত

0
7

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলাতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।পরে উপজেলা পরিষদ চত্বরে র‍্যলী ও উপজেলা আফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন অফিসার আরমান ভুইঞা।দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান,উপজেলা প্রাণিসম্পদ সহকারী কর্মকর্তা ছৈয়দ নুর,বাইশারী ইউনিয়নে চেয়ারম্যান মো; আলম,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলসহ অনেকই। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধি। উক্ত র‍্যালীটি নাইক্ষ্যংছড়ি উপজেলা হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

 

আগেরামুতে এক বিট অফিসারেই বন শেষ
পরেগর্জনিয়ায় অবৈধ বিদ্যুৎ লাইনে ব্যবসা : অভিযানে বিচ্ছিন্ন সংযোগ