চকরিয়ায় সড়ক দু*র্ঘটনায় নিহ*তের সংখ্যা বেড়ে ৪

0
6

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ার আজিজনগরে বিজিবির বাস ও পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

এর আগে শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তর হারবাং আজিজনগর ৯ নম্বর ওয়ার্ড নগর কলাতলি এলাকার আবুল বাশেরের ছেলে মো. হামিদ (২৯), মৃত লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৪), মো, সিদ্দিকের ছেলে রাসেল (২৬) ও হারবাং করমুহুরী পাড়ার ৮নং এলাকার মোহাম্মদ দানু মিয়ার ছেলে মোহাম্মদ নজরুল (৩৪)।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোকন রুদ্র বলেন, লোগাগাড়া থেকে আসা মিনি পিকআপভ্যানটি মহাসড়কের আজিজনগর ১২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আহত হন আরও ৬ যাত্রী। দুর্ঘটনায় হতাহতরা সবাই পিকআপভ্যানের যাত্রী।

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই যাত্রী মারা যান। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।

আগেপ্রকাশিত সংবাদের প্রতিবাদ
পরেরামুতে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত