রামুতে সড়ক দু*র্ঘটনায় নি*হত ৩

0
6

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে মিনি ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত এবং আরও ২ জন আহত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

তবে হতাহতের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি। নিহতরা সকলে অটোরিকশার যাত্রী।

খুনিয়াপালং  ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, সকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশা সাথে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।

নিহতদের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।

 

আগেরামুতে ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ
পরেআয়নাবাজি ফাঁসের পর অবশেষে ইয়াবা ডন সাইদুল হোসেন আটক