কক্সবাজার কারাগারে হাজতির মৃ*ত্যু 

0
7
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা কারাগারের মাদক মামলায় জেলে থাকা মোহাম্মদ রফিক (২৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে হাজতি রফিকের মৃত্যু হয় বলে জানান কারাগারের  জেল সুপার মো. শাহ আলম।
মোহাম্মদ রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে।
জেল সুপার শাহ আলম বলেন, ‘টেকনাফ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মোহাম্মদ রফিক গত বছর ধরে জেলা কারাগারে রয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টায় কারাগারে আকস্মিক তাঁর বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাঁর অসুস্থতার খবরে সংশ্লিষ্টরা কারাগার হাসপাতালে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে কারাগার কর্তৃপক্ষ রফিককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সকাল সাড়ে ১০ টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
জেল সুপার আরও বলেন, ‘নিহতের মরদেহ  ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে মৃত হাজতির স্বজনদের খবর দেওয়া হয়েছে।’
আগেগর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন
পরেকক্সবাজারে বিশ্ব দুগ্ধ দিবস পালিত