নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

0
3

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি 
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুন )সকাল সাড়ে ১১টার সময় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা সভায় উপস্হিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামসুদ্দিন মো: রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা,থানা’র প্রতিনিধি ডীমান বড়ুয়া,উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা প্রকৌশলী নজুরুল ইসলাম,দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো:আলম কোম্পানি, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এন্যানিং মার্মা,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য সানজিদা আক্তার রুনা ,ইউপি সদস্য জায়তুন জনপ্রতিনিধি,ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন,।
এইসময়ে উপস্থিতি বক্তরা নাইক্ষ্যংছড়িতে গরু চোরাচালান ও মাদকসহ বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

 

আগে৪নং ওয়ার্ডে বিজয়ের পথে পাঞ্জাবি প্রতীকের রিয়াদ
পরেকক্সবাজার পৌরসভায় মাহবুবুর রহমান চৌধুরী মেয়র নির্বাচিত