নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই,কোটি টাকার ক্ষয়ক্ষতি

0
7

 

জাহাঙ্গীর আলম কাজল:নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে কলেজ গেইট মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময়ে অনেকে গুরুত্বর আহত হয়েছে।

বুধবার (১২জুলাই ) দিবাগত রাত সাড়ে ৩ টায় সংগঠিত এ অগ্নিকান্ডে এসব দোকান পুড়ে গেছে। অন্যদিকে এ অগ্নিকান্ডে নগদ টাকা মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বাজারের ব্যবসায়ীরা জানান আব্দুর শুক্কুর এর দোকান থেকে আকষ্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুনের লিলা শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
তৎক্ষনাৎ স্হানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস এর দমকল কর্মীরা ভোর সাড়ে ৪টা দিকে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।
ভোর ৪ টায় নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশ অফিসার ফখুরুল এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র একটি টিম এবং স্হানীয় জনতার সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে মার্কেটের ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি
১১ বিজিবি জোন কমান্ডারের পক্ষে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন ও দোকানের মালিকদের সাথে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন ।

আগেক্রীড়া ঐতিহ্যের ধারক হবে রামু সোনালী অতীত ফুটবল ক্লাব
পরেনাইক্ষ্যংছড়ি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে ১১ বিজিবি’র নগদ অর্থ প্রদান