
মোহাম্মদ শফিক, কক্সবাজার
কক্সবাজার শহরে সর্বপ্রথম অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির ইলেকট্রিক বাইক এর শো-রুম “ইশরাক এন্টারপ্রাইজ” এর শুভ উদ্ধোধন হয়েছে। ‘গ্রিন টাইগার’ কোম্পানির প্রায় সকল প্রকার বাইক এর সরবরাহে সোমবার সন্ধায় কক্সবাজার শহরের রুমালিয়ারছরার প্রধান সড়কের (মসজিদ মার্কেট) এর নিচে এই শো-রুম উদ্ধোধন হয়। ফিতা কেটে শো-রুমটির শুভ উদ্ধোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মো: শফিউল আলম ও অন্যান্য অতিথিরা। এসময় আশপাশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। উদ্ধোধনী দিনেই ক্রেতাদের কাছে চরম নজড় কাড়ে এই পরিবেশ বান্ধ ই-বাইকগুলো।
এসময় বাইকগুলোর সুবিধা নিয়ে ‘ইশরাক এন্টারপ্রাইজ’ এর স্বত্ত¡াধিকারী মো: শফিউল আলম বলেন, জ্বালানি তেলের বিকল্প চলে বিধায় ই-বাইগুলো কোন শব্দ দোষণ ও ধোয়াশা ছাড়াই না, হিটও হয়না। যার ফলে সাধারণ বাইকের থেকে অনেক বেশি পরিবেশ বান্ধব। এছাড়া বাইকগুলো এক চার্জে মূলত ১শ থেকে দেড়শ কি: মি: মাইলেজ পাওয়া যায় এবং ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত। এছাড়া প্রতিটি গাড়ি ৮৭ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪৮ হাজারের মধ্যে পাওয়া যায়। রয়েছে নির্দিষ্ট মেয়াদে ব্যাটারি রিপ্লেসমেন্ট ও অন্যান্য সার্ভিসিংসহ নানা সুবিধিাও। এছাড়া লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহারের হওয়ায় বাইকগুলো ৫ বছরের আগে ব্যাটারি সহজে দুর্বল হয় না।
এসময় তিনি আরও বলেন, ‘সাধারণ বাইক মাঝে মাঝে যে চরম বিরক্তি সৃষ্টি হয় যেমন,- যখন তখন ষ্টার্ট বন্ধ হওয়া, তেল মবিল চেক করা, চেইন মেরামত, চালু অবস্থায় ক্লাস ধরে রাখা বার বার গিয়ার পরিবর্তনসহ অন্যান্য যে ঝামেলাগুলো পোহাতে হয় কিন্তু এই থেকে ইলেকট্রিক বাইকগুলো সম্পূর্ণ ঝামেলামুক্ত’।














