ডেঙ্গু সচেতনতায় ড্রেন পরিস্কার, মাইকিং ও র‌্যালি করে সায়মুন সংসদ

0
7

সংবাদ বিজ্ঞপ্তি:
বর্তমানে ডেঙ্গুর প্রকোপ মহামারি আকারে ধারণ করায় জনসাধারণকে সচেতন করতে প্রতিবারের ন্যায় এবারও নালা নর্দমা পরিস্কার, মাইকিং ও র‌্যালি করেছে কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন সায়মুন সংসদ। এই বারের প্রতিপাদ্য ছিল “মশার কামড় থেকে সতর্ক থাকি, ডেঙ্গু থেকে বেঁচে থাকি” উক্ত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট ফরিদুল আলম। তিনি বলেন, অত্র সংগঠন সবসময় মানবকল্যানমূলক কাজে নিয়োজিত থাকে এবং এই সচেতনতামূলক র‌্যালি শুধু সায়মুন সংসদ করলে হবে না, সকল সামাজিক সংগঠনকে করতে হবে। সংগঠনের সভাপতি ও কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নুরুল আবছার সিকদার বলেন, আমরা যদি সচেতন না থাকি শুধু ডেঙ্গু কেন অন্যান্য রোগ থেকেও মুক্তি মিলবে না এবং করোনা মহামারি নিয়ে আমরা অনেক কষ্ট পেয়েছি, ডেঙ্গু নিয়ে যাতে আমরা কষ্ট না পায়, তাই আমাদের সকলকে সচেতন হতে হবে। সভাপতি আরও বলেন, ডেঙ্গু নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করায় কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মাননীয় এমপি সাইমুম সরওয়ার কমলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, ডা: নিপু বড়–য়া, কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মালেক কাজল, প্রভাষক এহসান উদ্দিন, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক সালাহ উদ্দিন, আমিনুর রশিদ, ডা: আশিক ইকবাল, সরওয়ার আলম, আহমদ ছফা, মুহাম্মদ হাশেম, সাইফুল ইসলাম, মোতাহের হোসেন, ফরহাদ আহমদ, সাঈদ আব্দুল্লাহ, মহিউদ্দিন সিকদার, রাজিব দাশ, সিরাজুল ইসলাম জিসাদ, মৌলানা সাইফুল ইসলাম, কক্সবাজার সিটি কলেজের অফিস সহকারী আব্দুল গণি, এহতেশামুল হক, সাদ্্ আববার তাহি, ওসমান সরওয়ার, মোহাম্মদ জুনাইদ, আফিউর রহমান আলবি,

আগেনাইক্ষ্যংছড়ি ১১বিজিবির বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ১৩টি মায়ানমারের মহিষ জব্দ
পরেশিশুতোষ সাহিত্য সাময়িকী “সাহিত্যকলি” হিজরী নববর্ষ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান