পিএমখালীতে গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি, এলাকায় আতংক

0
13

সোয়েব সাঈদ, রামু
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি হয়েছে। বৃহষ্পতিবার, ৩ আগস্ট রাত ১ টার দিকে পিএমখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম পাতলী গ্রামের মৃত মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে বাদশা মিয়ার বাড়ির পাশর্^বর্তী গোয়াল ঘরে এ চুরির ঘটনা ঘটে।
গৃহকর্তা বাদশা মিয়া জানান- তাঁর গোয়াল ঘরে ৮টি গরু ছিলো। কেবলমাত্র দুটি বাছুর ছাড়া বড় ৬টি গরু অজ্ঞাত চোরের দল গোয়াল ঘরের লোহার দরজা ভেঙ্গে নিয়ে যায়। চুরি হওয়া ৬টি গরুর মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। চুরির পর থেকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও গরুগুলোর হদিস মেলেনি।
এ ঘটনায় নিরুপায় হয়ে তিনি শুক্রবার, ৪ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধিসহ সর্বস্তুরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

আগেচট্টগ্রাম ১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় শীর্ষে ড.জমির উদ্দিন সিকদার
পরেরামুতে শাশুড়-শাশুড়ির অত্যাচারে গৃহবধূর আত্মহত্যা!