
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরিবারকে সাথে নিয়ে ভারতের উদ্দেশ্যে আগামী কাল রওনা দিবেন। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা রূপকার আলহাজ্ব ছালেহ আহমেদ এর সুযোগ্য পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি বেশ কয়েকদিন শারীরিকভাবে অসুস্থ হওয়ায় বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়েও পুরাপুরি সুস্থ হতে না পারায় উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন।
তার সুস্থতা নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা বাসীর জন্য খুবই জরুরী।
তিনি আগামীকাল ২৮ আগস্ট সোমবার দুপুর ২ টায় তার পরিবারকে সাথে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতের উদ্দেশে রওনা হবেন। উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, বন্ধু-বান্ধব,শুভাকাঙ্ক্ষী সহ উপজেলাবাসী কাছে দোয়া চেয়েছেন। তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে উপজেলাবাসীর পাশে দাঁড়াতে পারেন।













