মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
রামু উপজেলার দুর্গম দুর্গম ইউনিয়ন গর্জনিয়ার কালিবইন্ন্য বালুরঘোনা রাবার বাগানের চলাচলের রাস্তা থেকে মঙ্গলবার (২৩ জুলাই) সকালে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ থোয়াঙ্গারকাটা এলাকার হাজী মোঃ হাসানের ছেলে আবদুল মতলব বলে জানা গেছে স্থানীয় মেম্বার আবদুল জব্বার ও গর্জনিয়া ফাঁড়ি পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেন।













