ইনানীতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0
45

শামীমুল ইসলাম, ইনানী:
উখিয়ার ইনানী মোঃ শফিরবিল এলাকায় মেরিন ড্রাইভ সড়ক থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুল সিকদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকার শমশু সিকদার ছেলে। নিহত ব্যক্তি মাদক কারবারি বলে তাঁর এলাকা সূত্রে জানা গেছে।তাঁর কাছে ১ রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় তৈরী বন্দুক ও ৫’শ পিস ইয়াবা পাওয়া যায়।অাজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মোঃ শফির বিল গ্রামে মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, দুই দল ইয়াবা কারবারীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ব্যক্তি গুলিতে নিহত হয়ে থাকতে পারেন।স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে মোঃ শফির বিল এলাকায় মেরিন ড্রাইভ সড়কের বইরগ্যার ছড়া ব্রিজের
পাশে গুলিবিদ্ধ লাশটি দেখে স্থানীয় লোকজন ইনানী ফাঁড়িতে খবর দেয়। পরে ইনানী ফাঁড়ির আইসি(উপপরিদর্শক) সিদ্ধার্থ সাহা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পরিদর্শন করে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।
ইনানী ফাঁড়ির ইনচার্জ অাইসি( উপপরিদর্শক) সিদ্ধার্থ সাহা জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্হায় পাওয়া যায়, তবে জীবিত না মৃত সেটা এখন কিছু বলা যাচ্ছেনা, তাঁকে হাসপাতালে নেয়া হচ্ছে সেখানে নেয়ার পর জানা যাবে।কিন্তু স্হানীয় প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, ইনানী মেরিন ড্রাইভ এলাকা থেকে সকাল ৯টার দিকে এলাকাবাসির খবরের ভিত্তিতে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

আগেজমি চাষ করতে গিয়ে কৃষক পেলেন ৬০ লাখ টাকার হিরা!
পরেড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল