[post_category_links]

নবনিযুক্ত ডেপুটি এর্টনি জেনারেল ব্যারিস্টার নওরোজকে ঢাকাস্থ রামু সমিতির শুভেচ্ছা 

[post_sub_title]
[post_reporter_with_date]

 

রামু সমিতির সহ সভাপতি সুজন শর্মা ও সাধারণ সম্পাদক সাইমুল আলম চৌধুরীর নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সমিতির ট্রাস্টি সদস্য ও নবনিযুক্ত ডেপুটি এর্টনি জেনারেল ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরীকে। এসময় সমিতির পক্ষ থেকে ব্যারিস্টার নওরোজের উত্তরোত্তর সফলতা ও দেশের কল্যাণে কাজ করার আশা প্রকাশ করা হয়। উল্লেখ্য, ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী রামু সমিতির প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য ও বর্তমানে ট্রাস্টি সদস্য হিসেবে কাজ করছেন। রামু সমিতির পথচলায় নওরোজের অবদানকে বিশেষভাবে স্মরণ করে সমিতি ব্যারিস্টার নওরোজ কে বরাবরের মত কাছে পাওয়ার আশা প্রকাশ করে।

এসময় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাজেদুল আলম মুরাদ, অর্থ সম্পাদক আব্দুল হাকিম, সহ- প্রচার সম্পাদক খুরশিদ আলম, সদস্য মোহাম্মদ ইলিয়াস, সংবাদকর্মী ও উদ্যোক্তা রিশাদ হুদা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে সম্ভ্রান্ত পরিবারে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। ব্যারিস্টার নওরোজের পিতা মরহুম দানেশ চৌধুরী, মাতা সাজেদা চোধুরী । চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, চট্টগ্রাম কলেজ হতে এইচএসসি পাশ করেন। ইংল্যান্ডের ওলভার হাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হবার পর দুহাজার চার সালে ব্যারিস্টার এট ল অর্জন করেন। এরপর দুহাজার সাত সালে সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, দুদক, সিভিল এভিয়েশন সহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে।

রামু উপজেলার প্রথম ব্যারিস্টার নওরোজকে ২০০৫ সালে রামু সমিতি সম্মাননা জানায়।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]