রামু থানার নবাগত ওসির সাথে লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদের সৌজন্য সাক্ষাত

0
76

 

রামু প্রতিনিধি
আলোকিত লম্বরীপাড়া গড়ার প্রত্যয়ে নবপ্রতিষ্ঠিত আলোর দিশারী যুব পরিষদ লম্বরীপাড়ার নেতৃবৃন্দ রামু থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) আবুল খায়েরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। ২৪ জুলাই ( বুধবার) বাদে মাগরিব সংগঠনের নেতৃবৃন্দ ওসির কার্যালয়ে এ সাক্ষাতে মিলিত হন। এ সময় মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার দৃপ্ত শপথে আলোর দিশারী যুব পরিষদের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরা হলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। সেই সাথে সর্বপ্রকার অপরাধ নির্মূলেও সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।
মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদ সদস্য রাশেদুল ইসলাম, নজরুল ইসলাম, সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ নবী হোসাইন ( একে খাঁন), সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইস্কান্দার হিরু, সাংগঠনিক সম্পাদক সেলিম উল্লাহ, অর্থ সম্পাদক হোসাইন মোহাম্মদ ( জনি), কার্যকরী সদস্য আবুল কাউছার খোকন, জাহেদুল হক প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে ওসির হাতে আলোর দিশারী যুব পরিষদ লম্বরীপাড়ার পরিচিতি ও ধারণাপত্র তুলে দেয়া হয়। তিনি এ সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিতব্য আইন- আইন-শৃঙ্খলা বিষয়ক সমাবেশের উদ্যোগকে স্বাগত জানান।

আগেগণপিটুনি সম্পর্কে ইসলাম কী বলে ?
পরে‘হটলাইন কমান্ডো’ নিয়ে আসছেন সোহেল তাজ, সোনার মানুষ গড়তে এই উদ্যোগ