নাইক্ষ্যংছড়িতে তরুণীকে জবাই করে হত্যা চেষ্টা

0
80

জাহাঙ্গীর আলম কাজল:

নাইক্ষ্যংছড়িতে রাতের আঁধারে এক তরুণীকে জবাই করে হত্যা চেষ্টা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। বুধবার (২৪জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চেরারকুল গ্রামে এই ঘটনা ঘটে। আঘাত হওয়া ওই তরুণীর নাম রুমেনা আক্তার (১৫)। সে ওই গ্রামের মো. কাশেমের মেয়ে।

স্থানীয়রা ও মেয়ে পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়ে দিতে বের হলে হঠাৎ অপরিচিত ৩/৪জন লোক রুমেনাকে ধরার চেষ্টা করলে মেয়েটি চিৎকার করে। এসময় দুষ্কৃতিকারীদের হামলায় রুমেনার ঘাড়ে সামান্য আঘাত প্রাপ্ত হয়। এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি হাসপাতাল সূত্রে জানা যায়, আঘাত তেমন জটিল নয়। স্থানীয় ইউপি মেম্বার আলী হোসেন জানান- রুমেনাকে অজ্ঞান ও ঘাড়ে আঘাত করার জন্য দুষ্কৃতিকারীরা চেষ্টা করেছিল। মেয়ের বাবা মোঃ কাশেম জানান- কারো সাথে আমার পরিবারের বিরোধ নেই। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে তা ধারনা করতে পারছি না। ঘটনার সময় রুমেনা অজ্ঞান হয়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তবে এটা প্রেমঘটিত কারণে এই ঘটনা ঘটনাটি হতে পারে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। পুলিশের দাবী মেয়েটির গলায় সবজি ক্ষেতের ঘেরার বাঁশে সামান্য আঁচড় লেগেছে। তাদের প্রাথমিক ধারণা এটা প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটপারে। এর পরেও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আগেনবম ওয়েজবোর্ডের সুপারিশের রিপোর্ট চূড়ান্ত করেছে মন্ত্রিসভা: ওবায়দুল কাদের
পরেরামুতে উপজেলা প্রশাসনের মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধন