রামুতে উপজেলা প্রশাসনের মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধন

0
54

 

হাসান তারেক মুকিম,রামু

“নিজ আংগিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”- এই স্লোগানকে ধারণ করে রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। এ ‍উপলক্ষ্যে গতকাল ২৫জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ‍উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও)প্রণয় চাকমার নেতৃত্বে একটি বিশাল র‌্যালী রামু চৌমুহনীর বিভিন্ন গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।  র‌্যালী শেষে উপজেলা আঙ্গিনায় উপস্থিত ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের উদ্দেশ্যে নিবার্হী অফিসার প্রণয় চাকমা  উপজেলার আপামর জনসাধারণকে নিজ আংগিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও  দেশব্যাপী ডেংগু মশার প্রকোপ থেকে সবাইকে নিরাপদ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। এ উদ্ধোধনী আয়োজনে উপজেলা প্রশাসনের Fogger Machine দিয়ে মশক নিধনের কার্যক্রম পরিচালনা করা হয় । র‌্যালীতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী,পেশাজীবী,সাংবাদিক ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

আগেনাইক্ষ্যংছড়িতে তরুণীকে জবাই করে হত্যা চেষ্টা
পরেকাপ্তাই হ্রদে মিললো প্রেমিক যুগলের লাশ