[post_category_links]

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই

[post_sub_title]
[post_reporter_with_date]

কক্সবাজার খবর ডেস্ক:    অন্যান্য রোগ বা সমস্যা না থাকলে শুধু ডেঙ্গুর কারণে রোগীর মারা যাওয়ার কথা নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

তিনি বলেন, কোনো রোগীর ডেঙ্গু হেমোরেজিক ফিভার হচ্ছে পরীক্ষার মাধ্যমে এমন আলামত বা লক্ষণ পাওয়া গেলে সঠিকভাবে রক্ত সঞ্চালন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করতে হবে। এটা করা হলে শুধু ডেঙ্গুর কারণে রোগীর মৃত্যুর কোনো কারণ নেই।

মঙ্গলবার বিএসএমএমইউ’র ‘সি’ ব্লকের পরিচালক (হাসপাতাল)-এর কনফারেন্স রুমে ডেঙ্গুজ্বর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সময়ে জ্বর নিয়ে কোনো রোগী চিকিৎসকের কাছে আসলে ডেঙ্গু ধরে নিয়ে সে অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা আগেভাগেই করতে হবে এবং পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক রোগীকে সেবা দেবেন। সঠিক সময়ে ডেঙ্গু শনাক্ত হলে এবং রোগীকে অযাচিত ওষুধ না দিলে শুধু বিশ্রাম ও প্রয়োজনীয় খাবার (তরল, খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার, ফলের রস, লবণ, আইভি ফ্লুয়িড ইত্যাদি) খেতে দিলে সাধারণভাবেই রোগী সুস্থ হয়ে যাবেন।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএসএমএমইউতে চলতি মৌসুমে ৪৬ জন রোগী ভর্তি হয়েছিলেন। বর্তমানে ১৩ জন রোগী ভর্তি আছেন। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গুর কারণে কোনো রোগী বিএসএমএমইউতে মারা যাননি। বর্তমানে প্রত্যেক দিন বেশকিছু সংখ্যক রোগী হাসপাতালের বহির্বিভাগে সেবা নিচ্ছেন।

তিনি আরও জানান, প্রয়োজন হলে ডেঙ্গু রোগীদের জন্য কেবিন ব্লকের নিচতলায় আলাদা ডেঙ্গু কর্নার চালু করা হবে। ডেঙ্গুজ্বরের চিকিৎসায় চিকিৎসকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

মেডিসিন অনুষদের ডিন ও একই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জিলন মিয়া সরকার বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯৫ শতাংশ রোগীর ভর্তি হওয়ার প্রয়োজন নেই। জ্বর থাকলে বুঝতে হবে রোগী ততক্ষণ নিরাপদে আছেন। প্রধান সমস্যা দেখা দেয় জ্বর কমে যাওয়ার পর। তখন রক্তচাপ কমে যাওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। সেই সময়ে রোগীর যথাযথ চিকিৎসাসেবা অবশ্যই নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনের আগে অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার সি ব্লকের কনফারেন্স রুমের পাশে অবস্থিত মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসাসেবা সেল পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক ডেঙ্গু প্রতিরোধে দিনেরবেলা মশারি টানিয়ে ঘুমানো ও মশা নিধনের উপর গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]