ছেলে ধরা গুজবে বিভ্রান্ত হবেন না… নাইক্ষ্যংছড়ি ওসি

0
10
 জাহাঙ্গীর আলম কাজল
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে নাইক্ষংছড়ি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রতিক সময়ে ছেলে ধরা ও গলা কাটায় গুজবের খবরে বিভিন্ন স্থানে গণপিটুনির শিকার হয়ে নিহত হওয়ার ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে লিপলেট বিতরন সহ সচেতনতামূলক সভা আয়োজন করছে নাইক্ষংছড়ি থানা পুলিশ। নাইক্ষংছড়ি ছালেহ আহাম্মদ সরকারী উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বক্তব্য প্রদানকালে নাইক্ষংছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, নির্মানাধীন পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলিয়া ভিত্তিহীন গুজব ছড়ানো হইতেছে। অপরিচিত পুরুষ বা মহিলাকে ছেলে ধরা সন্দেহে অহেতুক গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অপরিচিত পুরুষ বা মহিলাকে সন্দেহ হইলে নাইক্ষংছড়ি থানা পুলিশ কে অবহিত করুন। অহেতুক গণপিটুনির মতো ঘটনা সংগঠিত হইলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা গ্রহন করা হইবে। শিক্ষার্থীদের মাঝে বান্দরবান জেলা পুলিশের সচেতনতা মূলক একটি লিপলেট বিতরণ করা হয়। গুজবে বিভ্রান্ত হবেন না – আইন নিজের হাতে তুলে নিবেন না, এই আহ্বান জানিয়ে মাইকিং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে মাইকিং করেছে নাইক্ষংছড়ি পুলিশ প্রশাসন।

আগেডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই
পরেযেভাবে চীনের দুই দ্বীপের মশা নির্মূল হলো