কক্সবাজার কারাগারে ভূমিষ্ট হলো নবজাতক শিশু

0
61

আবু সায়েমঃ
কক্সবাজার জেলা কারাগারে ভূমিষ্ট হয়েছে এক নবজাতক শিশু।  ২৫ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করেন। কারা সূত্র জানায়, অন্তঃসত্ত্বা অবস্থায় টেকনাফ থানার জিআর ৭২১/১৮ মামলায় ছেনুয়ারা বেগম নামে এক নারী কারাগারে আগমন করেন। এরপর কারা কর্তৃপক্ষ মহিলা অন্তঃসত্ত্বা বিধায় মহিলা ওয়ার্ডে বিশেষ দেখভালের ব্যবস্থা গ্রহণ করেন। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দ উক্ত গর্ভবর্তী মহিলার যতœ এবং দেখাশুনার নির্দেশ দেন। গতকাল ঐ মহিলার প্রসব বেদনা শুরু হলে, সহকারী কারা সার্জন এর পরামর্শে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। স্বাভাবিকভাবে মহান আল্লাহর রহমতে এক পুত্র সন্তানের জন্ম দেন। সদ্য নবজাতক শিশুটির নামকরণ করা হয়েছে আব্দুল্লাহ । কক্সবাজার জেলা কারাগারের সুযোগ্য জেল সুপার বজলুর রশীদ আখন্দ সদ্য প্রসূত বাচ্চাটির নামকরণ করেন এবং নতুন বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী উপহার দেন মা ও শিশুর জন্য। মানুষ সৃষ্টির সেরা জীব , এবং মানুষ মানুষের জন্য এ প্রবাদটিকে বাস্তবে রুপ দিয়েছেন তিনি। মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা দায়িত্ববোধ এবং ইহকাল ও পরকালে চিন্তা চেতনাকে স্মরণ করে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কার্যক্রম সম্পাদন করা প্রতিটি মানুষের মৌলিক কর্তব্য এবং ইহা তারঁ উপর বর্তায়। কিন্তু এসব কার্যক্রমকে বাস্তবায়ন করে দীর্ঘ সাড়ে ৩বছর যাবত যিনি কক্সবাজার জেলা কারাগারকে আগলে রেখেছেন একটি শৃঙ্খলার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন , সুন্দর মডেল কারাগােের পরিণত করেছেন নিজের সন্তানের মতো কারাগারের বন্দিদের খোজঁ খবর নিয়েছেন কোন সমস্যা হলে প্রত্যেক মানুষের কাছে গিয়ে তা সমাধান করেছেন তিনি হলেন কক্সবাজার জেলা কারাগারের অভিজ্ঞ এবং সততার অনন্য প্রতীক জেল সুপার বজলুর রশীদ আখন্দ। ঠিক তেমনি ছেনুয়ারা বেগম যখন কারাগারে অন্তঃসত্ত্বা অবস্থায় এসেিেছলেন যে মামলার হোক না কেনো ,তিনি কারা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন যতœ এবং পরম ভালোবাসায় রাখার জন্য । তিনি আরো বলেছিলেন, মহিলাটি যেহেতু গর্ভবতী, সেহেতু তাকে যেনো পুষ্টি জাতীয় খাদ্য সরবরাহ করা হয়। কারাগারের ভালোবাসার জ¦লন্ত প্রমাণ ফুটফুটে স¦াভাবিকভাবে এক ছেলে সন্তানের জন্ম। মহান আল্লাহর অশেষ কৃপায় মা ও ছেলে দুজনই ভালো আছেন। কীর্তিমানের মৃত্যু নেই , মানুষ বাচেঁ তারঁ কর্মের মধ্যে দিয়ে, বয়সের মধ্যে নহে, জেলা কারাগারের জেল সুপার আজ যদি বদলী সূত্রে অন্যত্রে চলে যান, মানুষ তারঁ স্মৃতিচারণ করবেন , এবং তারঁ সৃষ্ট সৃজনশীল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করবেন। যোগদান করার পর থেকে তিনি তারঁ কারা কর্মীদের সাথে নিয়ে একাগ্রচিত্তে কাজ করে কারাভ্যন্তরে এবং বাহিরের চিত্র বদলে দিয়েছেন।

আগেরামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের কার্যকরী কমিটি গঠিত
পরেকক্সবাজারের ডিসি কামাল হোসেন এবার হলেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ