রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের প্রতিনিধিদল

0
33

ডেস্ক নিউজঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা মিয়ানমারের উচ্চপর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে উখিয়ার এক্সটেনশন ক্যাম্প-৪ এ পৌঁছেছে। এর আগে দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে প্রতিনিধিদল এইদিন সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সেখান থেকে প্রতিনিধিদলটি ইনানীর হোটেল রয়েল টিউলিপে যান।

একইসঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক আহা সেন্টারের একটি প্রতিনিধিদলও রাখাইনে ফিরিয়ে নিতে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম বলেন, দুপুর ১টার দিকে মিয়ানমারের প্রতিনিধিদল উখিয়ার ক্যাম্প এক্সটেনশন-৪ এ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে। বিকেলে আহা সেন্টারের প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের উদ্দেশে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করবে এবং সন্ধ্যায় রয়েল টিউলিপে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

পরদিন রোববার (২৮ জুলাই) সকালে আবারও রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রতিনিধিদলের। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার প্রতিনিধিদল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তার সঙ্গে মিটিং করে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করবে

উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৪শে আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা।সুত্রঃকক্সবাজার আলো

আগেরামুর কাউয়ারখোপ ২নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন
পরেউখিয়ার জয়নাল মেম্বার নারী, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার