ঈদগাঁওতে অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় যুবকের হাত কর্তন : ঘাতক আটক

0
12

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

সদরের ঈদগাঁওতে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় যুবকের হাত কর্তন করলো আরেক যুবক। আহত যুবককে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ২৮ এপ্রিল রাত আনুমানিক  দুইটার দিকে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ইউনিয়নের পূর্ব ভোমরিয়াঘোনা এলাকায়। ঘাতককে জনতার সহযোগিতায় আটক করেছে পুলিশ। আহত যুবক এলাকার হাজী জাফর আলমের ছেলে দিদারুল ইসলাম বলে জানা যায়। কামাল একই এলাকার বলেও স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় লোকজন সূত্র মতে,আটককৃত যুবক জনৈক এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এমনকি ঐ নারীর বসতঘরে রাতের বেলায় প্রায় সময় কামালকে দেখত প্রতিবেশীরা। এ বিষয় নিয়ে স্থানীয়ভাবে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে বৈঠকেও বসা হয় সর্দার মেম্বারের উপস্থিততে । সে বৈঠকে আটককৃত কামাল ঐ বাড়িতে আর যাবে না মর্মে অঙ্গিকারনামা প্রদান করে। অঙ্গিকারনামা দেওয়ার পরও গতরাতে ঐ বাড়িতে যায় সে। বাড়ির পাশাপাশি দিদারের নজর আসলে চোর মনে করে এগিয়ে গেলে সাথে নিয়ে যাওয়া দা’ দিয়ে সজোরে মাথা লক্ষ করে কোপ দেয়।

এ সময় হাতে ধরে ফেলার চেষ্টা করলে হাত কেটে যায় বলে জানান স্থানীয়রা। এ সময় তার শোর চিৎকারে অপরাপর লোকজন এগিয়ে আসলে ঘাতক কামাল  পালিয়ে যায়। দিদারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেও অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার বেশ কয়েক ঘন্টা পর তার নিজবাড়ীর পিছনে এক আত্বীয়ের বাড়িতে আত্মগোপন করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করে। পরে এএসআই মহিউদ্দীনসহ সঙ্গীয় একদল ফোর্স পৌঁছে কামালকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

স্থানীয় এক প্রবীন মুরব্বী ও যুবক জানান, অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ার জেরে এলাকার যুবক দিদারের হাত কর্তন করা হয়।

মেম্বার আবদুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দিদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক কামালকে আটক করেছে পুলিশ।

ঈদগাঁও পুুুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান কামালকে আটক করা হয়েছে এবং আহত যুবক দিদার চিকিৎসাধীন রয়েছে বলেও জানান।

আগেভারুয়াখালীতে চিরনিদ্রায় শায়িত হলেন ম্যাজিস্ট্রেট ফজলুল করিম
পরেদেশে যেতে রোহিঙ্গাদের টালবাহানা, উস্কানি দিচ্ছে বিভিন্ন সংস্থা