মহাসড়ক দখল করে পশুর হাট : জনদূর্ভোগ চরমে 

0
23
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
চট্রগ্রাম কক্সবাজার মহাসড়ক দখল করে কোরবানীর পশুর হাট বসছে। নির্ধারিত স্থান না থাকায় মহাসড়কে দখল করে রাখা হচ্ছে গরু মহিষ। এতে সাধারণ জনগন প্রতিনিয়ত একের পর এক চরম দূর্ভোগ পোহাচ্ছে। গরু বাজারের নির্ধারিত কোন মাঠ না থাকায় মহাসড়কের উভয় পাশে গরু-মহিষ রাখার ফলে বাড়ছে তীব্র যানজট।
৩০ জুলাই (মঙ্গলবার) বাজার ঘুরে দেখা যায়,গরু বাজারের জন্য নির্ধারিত কোন ফাঁকা মাঠ বা জায়গা নেই। ষ্টেশনের গ্রামীন ব্যাংক এলাকা থেকে আলমাছিয়া মাদ্রাসা গেইট পর্যন্ত জন ও যান চলাচলের মহাসড়কের উভয় পাশে রাখা হয়েছে অসংখ্য গরু-মহিষ। যার ফলে শনি-মঙ্গলবার সাপ্তাহিক হাটে বাসষ্টেশনে দুরপাল্লাসহ স্থানীয় যানবাহনের যানজট সৃষ্টি হচ্ছে বেশি। অন্যদিকে পথচারীদের পড়তে হয় চরম দূর্ভোগে। জানা যায়,গরু বাজারটি শনি-মঙ্গলবার সপ্তাহে ২দিন হাট বসে। বাজারে জেলার রশিদনগর,পানিরছড়া,ঈদগড়, বাইশারী, চৌফলদন্ডী,ভারুয়াখালী,পোকখালী,গোমাতলী, ইসলামপুর,ইসলামাবাদ,জালালাবাদ,খুটাখালী ও ডুলা হাজারাসহ বিভিন্ন গ্রামাঞ্চলের গরু ব্যবসায়ীরা তাদের পালিত পশু নিয়ে বাজারে আসেন। ব্যবসায়ীদের মতে, ঈদগাহ কলেজ মাঠে গরুর বাজারটি সরিয়ে নেয়া হলে জনদূর্ভোগ অনেকটা কমতে পারে। সড়কে গরুর বাজার হওয়ায় দরগাহ সড়ক থেকে কলেজ গেইট পর্যন্ত সর্ব সাধারনের চলাচলে দারুণভাবে ব্যহত হচ্ছে বলে জানান। অন্যদিকে গরু বাজারের পাশে রয়েছে ফিলিং ষ্টেশন, মসজিদ,কমিউনিটি সেন্টার,গ্রামীন ব্যাংক,ঈদগাহ কলেজ ও ছোটবড় গাড়ীর গ্যারেজসহ গুরুত্বর্পূণ স্থাপনা।
মহাসড়কের পাশঘেষে গরু রাখার ফলে এলাকার জনগন কে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের মতে, চট্রগ্রাম – কক্সবাজার ঈদগাঁও বাসষ্টেশনস্থ মহাসড়কে গরু রাখায়
শিক্ষার্থীদের সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে। আবার
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রায়শ:। এদিকে গরু বাজারের জন্য নির্ধারিত জায়গা নেই। এছাড়া মহাসড়কের পাশেও খোলা জায়গা নেই। তাই সড়কে গরুর হাট বসা হয় বলে কজন ব্যবসায়ী জানান। নির্ধারিত মাঠ বা জায়গা করে দিলে ব্যবসায়ীদের মহাসড়কে ঝুঁকি নিয়ে দাঁড়াতে হতো না।
ঈদগাঁও বাজারের ব্যবসায়ী ছৈয়দ করিম জানান, কোরবানী বাজারে মহাসড়ক থেকে কিছুদূর পেছনে গরু মহিষ রাখা হবে।
তবে এলাকার সচেতন মহল,উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষকে সুবিবেচনা করার প্রতি আহবান জানান।

আগেগুজবে বিভ্রান্ত না হতে নাইক্ষ্যংছড়িতে ওপেন হাউজ ডে সভা অনুষ্টিত
পরেরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয়: হাইকোর্ট