সেফটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

0
30

কক্সবাজার খবর ডেস্ক

সিরাজগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উল্লাপাড়ার শ্যামলীপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কারে নামেন রেজাউল নামের এক শ্রমিক। এসময় শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে, তাকে বাঁচাতে আরো দুই শ্রমিক আল আমিন ও আবু হাসেম ট্যাংকের ভেতরে নামেন।

পরে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে রেজাউল ও আল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আগেরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয়: হাইকোর্ট
পরেরোহিঙ্গা ক্যাম্পে বিশুদ্ধ পানি সরবরাহের বৃহৎ কার্যক্রমের উদ্ভোধন