লোহাগাড়া উপজেলার পুটিবিলা মাঝের পাড়া এলাকায় মো: শাকিল (১০) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩১ জুলাই ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুটি ওই এলাকার কাঠ মেস্ত্রী নুর হোসেনে ছেলে।
শাকিল আত্মহত্যা করেছে, নাকি কেউ মেরে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে? তা জানা যায়নি। ঘটনাটি রহস্যজনক বলে স্থানীয়রা মনে করছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুচ এ খবর জানিয়েছেন।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের এসআই সোহেল সিকদার ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছে, ঘটনার সময় নিহত শাকিলের বাড়িতে কেউ ছিলনা। তার মা লোহাগাড়া সদরে ডাক্তার দেখাতে গিয়েছিল।
লোহাগাড়া থানার এসআই সোহের সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিহত শাকিলের পরিবারের কাউকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ লোহাগাড়া থানা হেফাজতে রয়েছে।












