কোটবাজার স্টেশনের রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ

0
147

আনচার উল্লাহ, উখিয়া :

খানা-খন্দক ও কাঁদার জন্য জরুরী কাজেও একটু বের হওয়া দায়। এমন দুর্দশার চিত্র জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসন দেখে ও দেখে না এমন অভিযোগ স্থানীয়দের।

কোন সমাধান না হওয়ায় খানা-খন্দক ও কাঁদায় ভরা সড়কে এসে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন মানবিক কারনে ১০ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উখিয়া উপজেলায় গুরুত্বপূর্ণ কোটবাজার স্টেশন এলাকায় আশপাশের লোকজন। বুধবার বিকালে শত-শত স্থানীয়রা এ অভিনব প্রতিবাদে অংশ নেয়।

প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, রোহিঙ্গাদের সাহায্য-সহযোগিতার জন্য সেবা সংস্থার শত-শত গাড়ি ও ত্রাণের গাড়ির অতিরিক্ত চাপের কারণে শহিদ এটিএম জাফর আলম সড়কের (আরকান সড়ক) বেহাল দশা। স্থানীয়দের দাবির মুখে ইট, মাটি ও বালি দিয়ে কিছুদিন আগে সড়কে কিছু কিছু জায়গায় সংস্কার করা হলেও টানা বর্ষণে এসব জায়গায় আবারো বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ফলে জরুরি ভিত্তিতে এই সড়ক সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন তারা। অন্যথায় যেকোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারেও বলে ধারণা করছেন স্থানীয়রা।

আগে“স্কুল ছাত্রীকে ইভটিজিং এর দায়ে ১ বছরের কারাদন্ড”
পরেশোক দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের মাস ব্যাপী কর্মসুচি