রামুতে রোহিঙ্গা নারীকে নিয়ে পলায়নের সময় যুবক আটক

0
141

 

আবদুল মালেক সিকদার,রামু

রামুতে রোহিঙ্গা নারীকে নিয়ে পলায়নকালে এক যুবককে আটক করেছে বিজিবি।আটক যুবককে ভ্রাম্যমান আদালতে ১৫দিনের সাজা প্রদান করা হয়েছে।  ৩১ জুলাই বুধবার বেলা ১২টায় রামু মরিচ্যা চেক পোস্টে গাড়ি তল্লাসি করে বি জি বি ৩৪ ব্যাটেলিয়ানের নায়েব সুবেদার মোঃ রুহুল আমিন রোহিঙ্গা নারীসহ যুবককে আটক করে।  আটকৃত যুবক বড় মহেশখালী পশ্চিম সিপাহীর পাড়া এলাকার মৃত আবুল হোছেনের ছেলে আনোয়ার হোসেন(৩৫) ,আর রহিঙ্গা নারী উখিয়া থ্যাংকালী হাকিম পাড়া ৮ নং ক্যাম্পের এস ব্লকের নুরুল ইসলামের মেয়ে  সোহাইদা আক্তার( ১৮ ) বলে জানা গেছে।

বি জি বি ৩৪ ব্যাটেলিয়ানের নায়েব সুবেদার মোঃ রুহুল আমিন জানান, আটকৃত যুবক আনোয়ার হোসেন রোহিঙ্গা নারীকে নিয়ে পলায়নের সময় মরিচ্যা চেক পোষ্টে গাড়ি তল্লাসি করে তাদেরকে আটক করা হয়।এ সময় আনোয়ার হোসেন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রোহিঙ্গা নারী সোহাইদা আক্তার কে বিয়ে করেছেন বলে জানায়্ সে ঢাকার অনলাইন পত্রিকা jn 24 news.com এবং Jatiya crim reporters society পত্রিকার সাংবাদিক দাবি করেন। পরে আটকৃতদের  রামু উপজেলা প্রশাসনকে হস্তান্তর করা হলে উপজেলা  নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা  আনোয়ার হোসেনকে ১৫ দিনের সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করে, এবং রোহিঙ্গা নারীকে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

 

আগেআগস্ট মাসে জঙ্গি হামলার শঙ্কা : ওবায়দুল কাদের
পরেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন