সৌদিতে চাঁদ দেখা গেছে, ১১ আগস্ট ঈদ

0
48

কক্সবাজার খবর ডেস্কঃ

সৌদি আরবের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায়। হিসেব অনুযায়ী, ১০ আগস্ট (শনিবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর ১১ আগস্ট (রোববার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হবে পবিত্র ঈদুল আযহা।

বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় আদেশ জারি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিভিন্ন প্রতিবেদন জানায়, চাঁদ দেখা কমিটি সৌদি আরবের তুমাইর এলাকায় জিলহজ মাসের চাঁদ দেখেছে। তাই শুক্রবার থেকে জিলহজ মাস। হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৮ আগস্ট। এই দিনই সন্ধ্যায় মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা।

 

আগেএবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
পরেটেকনাফ বন্দরে জুলাই মাসে পৌনে ১৫ কোটি টাকার রাজস্ব আয়