অপরাধ দমনে সদর কমিউনিটি পুলিশের জন সচেতনতামুলক কার্যক্রম প্রশংসিত

0
70
 এম আবুহেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদরে প্রত্যান্ত গ্রামাঞ্চলে অপরাধ  দমনে সচেতনতামুলক কর্মকান্ডের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে কমিউনিটি পুলিশের একঝাঁক কর্মী বাহিনী। এরা প্রতিনিয়ত গ্রামগঞ্জে ছুটে যাচ্ছে এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতি রোধে। এমনকি গ্রামীন জনপদে অপরাধমুলক সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলা কমিউনিটি পুলিশিং পুরো এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচেতনতা বৃদ্বির মাধ্যমে মোটামুটি ভাবে ভূমিকা পালন করে যাচ্ছে।  সাম্প্রতিক সময়ে সারাদেশ ব্যাপী ঘটে যাওয়া ছেলেধরা গুজব আতংক,ইভটিজিং,বাল্যবিবাহ জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি স্ব স্ব এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্বে হার্ডলাইনে অবস্থানের ফলে সর্বশ্রেনী পেশার মানুষের মাঝে প্রশংসা কুঁড়িয়েছে কমিউ নিটি পুলিশের কর্মী বাহিনীরা। কমিউনিটি পুলিশিং একটি প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থা। যার অংশ হিসেবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশাল এলাকার পাড়া মহল্লা জুড়ে। আবার সদর উপজেলার আওতাভুক্ত বিভিন্ন ইউনিয়ন কমিটি ইতিমধ্যে শিক্ষাঙ্গনে সচেতনতা সমাবেশ করে জানান দিয়েছেন যে, শিক্ষার্থীদের পাশে কমিউনিটি পুলিশের অবস্থান সবসময়। মসজিদে মুসল্লীদের সাথে মতবিনিময় ও অব্যাহত রেখেছে। যিনি কক্সবাজার সদর উপজেলায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে দীর্ঘ বছর ধরে মাঠে ঘাটে ব্যাপক পরিচিতি করে তুলার পেছনে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে, সে হচ্ছে প্রবীন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমানের সুযোগ্য সন্তান,সদর আ,লীগের সাংগঠনিক সম্পাদক, মানবাধিকারকর্মী এবং সদর উপজেলা কমিউনিটি পুলিশের বর্তমান সভাপতি এড. সৈয়দ রেজাউর রহমান রেজা। যিনি না হলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সদরে বনাঢ্য পরিসরে প্রতিষ্টা পেত না। বর্তমানে তাঁর সুদক্ষ নেতৃত্বে সফলতার সাথে সাংগঠনিক কার্যক্রম নিয়ে দশটি ইউনিয়নজুড়ে অপরাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে চষে বেড়াচ্ছে কমিউনিটি পুলিশের একঝাঁক কর্মীরা।
ইতিমধ্যে সবক্ষেত্রেই প্রসংশা লাভ করেছে। তবে সদর কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক, সফল মেম্বার আবদু রাজ্জাকও দীর্ঘকাল ধরে মাঠে ময়দানে রয়েছে। এ কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সারাদেশ জুড়ে রুল মড়েল হয়ে থাকবে।
পোকখালী কমিউনিটি পুলিশের সভাপতি হেলাল উদ্দিন মেম্বার জানিয়েছেন, পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের কর্মীরা এলাকায় অপরাদ অপকর্মে কাজ করে যাচ্ছে। তবে এড. সৈয়দ রেজাউর রহমান ও আবদু রাজ্জাকের নেতৃত্বে সুন্দর পরিসরে এগিয়ে যাচ্ছে এ কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।
জালালাবাদ কমিউনিটি পুলিশের সভাপতি আবছার জানিয়েছেন, সদর জুড়ে কমিউনিটি পুলিশ সুন্দর ও সফলতার সাথে কাজ করে যাচ্ছে। সদর উপজেলার সভাপতি এড. সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বে পুরো এলাকাতে অগ্রনী ভূমিকা পালন করছে এ কমিটি।
চৌফলদন্ডী কমিউনিটি পুলিশের সভাপতি নেজাম উদ্দিন শাওন জানান,জেলার ৮ উপজেলার মধ্যে সব চেয়ে বেশি এগিয়ে সদর উপজেলা কমিউনিটি পুলিশ।
একজন তরুন আইনজীবী,সংগঠক,মেধাবী নেতা রেজাউর রহমান আছে বলেই সম্ভব। অন্যদিকে ঈদগাঁও থেকে আরেক সাধারন সম্পাদক আবদু রাজ্জাকের সাথে সম্বনয় করে এগিয়ে চলছে কমিটির কার্যক্রম।
খুরুস্কুল সভাপতি রোরহান উদ্দিনের মতে, ইতিমধ্যে এলাকাতে একটি বাল্যবিবাহ বন্ধ করেছি। সে সাথে গুজবসহ নানান অপরাদ দমনে ইউনিয়নের পাড়া মহল্লায় সাধারন লোকজনের মাঝে সচেতনতা বৃদ্বিতে  সদরের নেতৃত্বে আমরা মাঠে রয়েছি।
ঈদগাঁও সভাপতি মিজানুল হকের মতে, কমিউনিটি পুলিশের পক্ষ থেকে গরুচুরি ঠেকাতে মাঠে অবস্থান করেছিলাম, এখন সেটি বন্ধ হয়েছে। গ্রামীন জনপদে অপরাদ প্রতিরোধে নানা সচেতনতার মাধ্যমে কর্মকান্ড চালিয়ে যেতে আমরা বদ্বপরিকর।
আগেলরির ধাক্কায় যুবকের ‎মর্মান্তিত মৃত্যু
পরে‘ডিসেম্বরের মধ্যে রাজাকার- যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ’