মহেশখালীতে স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্বামীকে খুন

0
55

মহেশখালী প্রতিনিধি

স্ত্রীকে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় আবদুল মনান্ন (৩০) নামে এক যুবক খুন হয়েছে। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে তিনি নিহত হন।

গত ০১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় অনুমান ৭ ঘটিকার সময় শাপলাপুর ইউপিস্থ ষাইটমারা তাঁর শাশুর বাড়িতে খুনের এই ঘটনা ঘটে। নিহত মন্নান মহেশখালী উপজেলার  শাপলাপুর ইউপিস্থ ষাইটমারা এলাকার  মকবুল আহমদের পু্ত্র।

স্থানীয় সূত্রে জানা যায়ঃ-দক্ষিণ ষাইটমারা এলাকার সুমি আকতারকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করে স্থানীয়্  আবদুল মান্নান। বিয়ের প্রথম দিকে স্বামী-স্ত্রীর সুখে শান্তিতে সংসার করলেও গত কয়েক মাস ধরে মান্নানের স্ত্রী সুমি আকতার বাবুল নামের এক ছেলের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।

এর জের ধরে গত কয়েক দিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ কারনে স্ত্রী সুমি অাকতার তার পিতার বাড়ীতে চলে যায়। এর কিছুদিন পর স্ত্রী সুমির ফোন পেয়ে স্বামী মান্নান গত ০১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শাশুর বাড়ীতে বেড়াতে গেলে, সেখানে তাঁর স্ত্রী সুমি আকতার এবং বাবুল নামে এক ছেলের সাথে যৌনতায় জড়িত অবস্থায় হাতেনাতে ধরা পড়ে।

স্থানীয় ইউপি সদস্য মামুন জানান, স্ত্রীর পরকীয়া কাজে বাধা দেয়ার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হলে পরিকল্পিত ভাবে স্ত্রী ও শ্বশুর বাড়ীর লোকজনসহ মান্নানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাঁকে স্থানীয় লোকজনের সহযোগিতায় অাহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মান্নানের মৃত্যু হয় বলে জানান তিনি ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনাটি খুবই দুঃখ জনক, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওয়াতায় আনা হবে।

আগেরামু থানার নবাগত ওসির সাথে রামু উপজেলা আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাত
পরেজিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ১২আগস্ট পবিত্র ঈদুল আজহা