চকরিয়া উপজেলার ডুলাহাজারা দারুল ফোরকান উম্মেহানী মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার উদ্যোগে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২ আগষ্ট) বিকালে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
ডুলাহাজারা দারুল ফোরকান উম্মেহানী মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার পরিচালক মাওলানা ছাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি জামাল হোছাইন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মাদরাসা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলহাজ জাফর আলম এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দেশের নতুন প্রজন্মের জন্য মেধানির্ভর শিক্ষার সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে। তাঁর সদিচ্ছার কারনে আজ শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়া সুযোগ পাচ্ছে। শিক্ষার সুষ্ট পরিবেশ নিশ্চিতে সরকার হাজার কোটি টাকা বরাদ্দে অবকাঠামোগত উন্নয়নে সব ধরণের কর্মকান্ড বাস্তবায়ন করছেন। উন্নয়নের এই ধারা চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চিত করা হবে। বিদ্যালয়ের পাশাপাশি সকল দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমানভাবে বরাদ্দ বন্টন করা হবে। সরকার প্রধান শেখ হাসিনার একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করা। সেইলক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, বর্তমানে বছরের প্রথমদিন শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাচ্ছে। লেখাপড়া করতে সব ধরণের উপবৃত্তি সুবিধা পাচ্ছে। মেধাবীদের সরকারি চাকুরী নিশ্চিত করা হচ্ছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হয়েছে মিড ডে মিল প্রকল্পসহ নানা ধরণের প্রনোদনা প্রকল্প। যাতে শিক্ষার্থীরা এসব সুবিধা নিয়ে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে। নিজেকে আগামীর জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরী করতে পারে।
জাফর আলম এমপি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান্নোয়ন নিশ্চিতকল্পে আগামী পাঁচবছরে চকরিয়া-পেকুয়া উপজেলার সবশিক্ষা প্রতিষ্ঠানে সাজানো হবে। লেখাপড়ার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে তৈরী করতে হবে। সেইজন্য অভিভাবক ও শিক্ষক মন্ডলীকে সজাগ ভুমিকা পালন করতে হবে।












