নাফ নদীতে ভাসমান রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার

0
30

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফের নাফ নদী থেকে ভাসমান অবস্থায় মো আব্দুল্লাহ (২০) নামে একজন রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) বিকেলে সাড়ে পাঁচটার দিয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন এলাকার থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মৃতদেহ টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লকের ৬০ নম্বরের বাসিন্দা অলি চাঁনের ছেলে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদশক (তদন্ত) এবিএমএস দোহা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার রাতে জাল নিয়ে মাছ শিকার করতে নাফনদীতে যান আব্দুল্লাহ। পরেরদিন দুপুর পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেও পায়নি। শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে স্থলবন্দরে কয়েকজন শ্রমিক ভাসমান একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মগে পাঠানোর প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদশক ওসি (তদন্ত) এবিএমএস দোহা আরও জানিয়েছেন, লাশটির কোথাও কোনো ধরনের আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

আগেকুতুবদিয়ায় হাজারো পরিবার খোলা আকাশের নিচে
পরেদেশে হিন্দু সম্প্রদায়ের লোক বেড়েছে: শাহরিয়ার কবির