সত্যপ্রিয় মহাথেরর সাথে রামুর বৌদ্ধ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

0
147

 

হাসান তারেক মুকিম,রামু

রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের পূজনীয় অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত, মাননীয় উপসংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ ও বিভিন্ন বৌদ্ধ পল্লী থেকে আগত নেতৃবৃন্দরা। ২ আগষ্ট শুক্রবার বিকেল ৫টায় রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের আহবায়ক রজত বড়ুয়া রিকুর নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, অশোক বড়ুয়া, সাবেক এমইউপি ও ভারপ্রাপ্ত চেয়াম্যান স্বপন বড়ুয়া, অমরবিন্দু বড়ুয়া, সঞ্জু বড়ুয়া, তপন বড়ুয়া, রাসেল বড়ুয়া, দীপঙ্কর বড়ুয়া ধীমান, সুমথ বড়ুয়া, জ্যোতির্ময় বড়ুয়া রিগ্যান, মিথুন বড়ুয়া বোথাম,প্রবন বড়ুয়া,ডালিম বড়ুয়া, মিঠুন বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া সহ বিভিন্ন বৌদ্ধ গ্রাম থেকে আগত রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সদস্য এবং বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ। উক্ত সৌজন্য সাক্ষাতে ২৯ সেপ্টেম্বর ‍উদযাপন, প্রবারণা পূর্ণীমা ও জাহাজভাসা উদযাপনসহ ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করা হয়।

আগেএবার ডেঙ্গুতে প্রান দিতে হল ৬ষ্ঠ শ্রেনীর স্কুলছাত্র রাইয়ানকে
পরেফেসবুকে অ্যাকাউন্ট খুলতে নতুন বাধ্যবাধকতা