ঈদগাঁওতে কোরবানীর পশু বাজার জমজমাট : দাম চড়া

0
25
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও চট্রগ্রাম কক্সবাজার মহা সড়কের ঈদগাঁওর বাসষ্টেশনের দুপাশ জুড়ে কোরবানীর পশুর হাট শুরু হয়েছে। পবিত্র ঈদুল আযহার চাঁদ দেখার পর থেকে শুরু হলো কোরবানীর পশু বিকিকিনি। তবে চড়া দাম নিয়ে বিপাকে পড়েছে ক্রেতারা। যাতে করে,তীব্র যানজটের পাশাপাশি জনদূর্ভোগে চরমে উঠেছে ক্রেতা বিক্রেতারা। আর কটা দিন পার হলেই পবিত্র ঈদুল আযহা বা কোরবানের ঈদ। এ ঈদে বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে আসা ক্রেতা বিক্রেতারা ছাড়াও পাশ্বর্বতী রামুর ঈদগড়, রশিদ নগর,খুটাখালী,বাইশারীর লোকজনও প্রতি বছর কোরবানের পশু ক্রয়-বিক্রয়ের লক্ষে সদরের বৃহৎ বানিজ্যিক উপশহর ঈদগাঁওর বৃহৎ গরু মহিষের হাটে এসে থাকে। চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওর বাসষ্টেশনের উপর পশু বাজার হওয়ার পাড়া মহল্লা থেকে আসা ক্রেতা বিক্রেতারা রাস্তা পারাপার কালে অনেকটা ঝুঁকিপূণ অবস্থায় রয়েছে। দুরপাল্লাসহ স্থানীয় পর্যায়ের পরিবহন দূর্ঘটনার ভয় আর আতংক নিয়ে তাদের পালিত গরু মহিষ গুলো বিকিকিনি করে যাচ্ছে এ হাটবাজারে। ঈদগাঁও কোরবানের পশুর হাটে ভিন দেশীয় গরু মহিষের পাশাপাশি দেশীয় গরুর কদর রয়েছে প্রচুর। কোরবান আরো কয়েকদিন বাকী থাকায় স্থানীয়সহ দুর দুরান্তের ক্রেতারা বাজার ঘুরে ঘুরে দেখছেন। সামান্য কিছু গরু মহিষ বেচাকেনা হয়েছে বলে জানান বাজার অবস্থান রত লোকজন। আবার অনেকে দরদাম নিয়ে বিপাকে পড়েছে। দেখা যায়, ৩রা আগষ্ট বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশনের দুপাশ জুড়েই পশুর বাজার শুরু হয়। তবে শুরুতে ক্রেতা বিক্রেতা দের ভীড় যেন লক্ষ্য নীয়। অন্যদিকে পশুর হাটে ক্রেতা বিক্রেতারা জাল টাকা আতংকে রয়েছে। দেখা যায়,পশুর হাটে উভয় দিকের ছোট বড় অসংখ্য যান বাহন আটকা পড়ে। কালিরছড়া এবং ভারুয়াখালীর দুয়েক বয়ো বৃদ্ধরা ক্রেতারা ঈদগাঁও বাজারের পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ্ট নন। সড়কের পাশঘেঁষে গরু মহিষ দাঁড় করিয়ে বিক্রি করছে বিক্রেতা। ক্রেতাসহ যানবাহন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে। পশুর হাটে আসা লোকজনও জনদূূূভোগে পড়েছে। খাস আদায়কারীর সহযোগী সদস্য ছৈয়দ করিম কক্সবাজার প্রতিদিনকে জানান, গরুর বাজারের চারপাশে সৌন্দর্য করা হয়েছে এবং কোরবানীর প্রথম সুচনা বাজার হিসেবে শতকরা ২০ ভাগ পশু বিকিকিনি হয়েছে।
আগেবিনামূল্যে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরে