[post_category_links]

পেকুয়ায় তুচ্ছ ঘটনায় ছাত্রকে পিটিয়ে আহত

[post_sub_title]
[post_reporter_with_date]

 

পেকুয়া প্রতিনিধি:

:কক্সবাজারের পেকুয়ায় তুচ্ছ ঘটনায় ছাত্র মোঃ ফাহিমকে (১৪)পিটিয়ে অাহত করেছে দুই মহিলা।

অাহত ছাত্র বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার মোঃ কাশেমের ছেলে ও পেকুয়া জিএমসি সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

শুক্রবার (২অাগষ্ট) দুপুর ১টার দিকে অাহত ছাত্রের বসতবাড়িতে এঘটনা ঘটে।

অাহতের পিতা অাবুল কাশেম বলেন, অামার রোপিত ক্ষেতে কয়েকটা গরু ডুকে ক্ষেত সাবাড় করছিল। অামার ছেলে ফাহিম গরু গুলোকে ক্ষেত থেকে তাড়িয়ে দেয়। গরুগুলো ছিল একই এলাকার মাওলানা ফরিদের বোন পুজুলি বেগমের। ক্ষেত থেকে তাদের গরু তাড়িয়ে দেওয়ার অজুহাতে পুজুলি বেগম ও তার মেয়ে মুন্নি অাকতারসহ অারো কয়েকজন অামার বাড়িতে এসে ছেলে ফাহিমকে খুঁজতে থাকে। ছেলে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তাকে দারালো দা দিয়ে কুপ দিয়ে অাহত করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জাকের হোসেন, মোঃ হোসেন, কামাল হোসেন ও ফয়সাল বলেন, ছোট ছেলেটিকে নির্দয়ভাকে পিটিয়ে অাহত করেছে দুই মহিলা। অামরা দ্রুত ঘটনাস্থলে না অাসলে তাকে প্রাণে মেরে ফেলত। অামরাই তাকে হাসপাতালে নিয়ে অাসি।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ ফেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]