কক্সবাজার খবর ডেস্কঃ
নাটোরের বড়াইগ্রামে সাপের কামড়ে মর্জিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বেড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন কালিকাপুর গ্রামের শুকুর চাঁদের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে মর্জিনা খাতুন প্রয়োজনীয় কাজ শেষে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় নিজ বাড়ির উঠানে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন












