টেকনাফের রংগীখালীতে বিদ্যুৎস্পৃর্শে যুবকের মৃত্যু

0
23

আরাফাত সানী/ইয়াছিন আরাফাত:

টেকনাফ হ্নীলা ইউপির অন্তর্ভুক্ত রংগীখালী ৭নং ওয়াডের হরইল্লা মুরা,নয়া পাড়ায়। ৪ আগস্ট রাত ০২:৩০টায় একই এলাকার আমির হোসাইন(৬০) এর ছেলে নুর মোহাম্মদ (৩০) বিদ্যুৎৃস্পর্শে মারা যায়।

ঘটনাটি ঘটেছে ওই এলাকার মহিলা মাদ্রাসার পেছনে পান বিক্রেতা সোনালী ফকিরের বাড়ির পাশের মুরগির খামারে। স্থানীয়রা জানায়, মুরগীর খামারটি এলাকার মৃত: মোঃ হোসাইনের ছেলে জয়নালের(৩০) । ওইরাতে চিৎকার শুনে পাশের লোকজন ঘটনাস্থলে গেলে জয়নালের খামারের পেছনে কারেন্টের তারের সাথে জড়ানো নুর মোহাম্মদ মৃত দেহ। তারা সাথে সাথে বিদ্যুৎ লাইন বন্ধ করে ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে সেখান থেকে নুর মোহাম্মদ এর মৃত দেহ স্থানীয় লোকজন সহ তার স্বজনরা উদ্ধার করে।

এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, উভয় পক্ষ এসেছিলো। পরে সবাই নিয়ে বিষয়টি মিমাংসা করে দিলে উভয় পক্ষ রাজি হয়।

আগেমুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরো ৪৬ বীরাঙ্গন
পরেডেঙ্গু সচেতনতায় কক্সবাজার জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ