রামু মরিচ্যায় বিজিবি’র হাতে ইয়াবাসহ এন জি ও কর্মী মুবিনা আটক

0
186

হাসান তারেক মুকিম

কক্সবাজারের রামু-মরিচ্যা বিজিবির যৌথ চেক পোস্টে মুবিনা নামের এক এনজিও কর্মীকে ৯শ ৫০পিচ ইয়াবাসহ আটক করেছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে এনজিও কর্মী বলে পরিচয় দেন।
মুবিনা ইয়াসমিন চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রবিবার দুপুরে মুবিনা ইয়াসমিনকে রামু থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃত মুবিনার বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজিবি’র এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে রামু থানা’র ওসি মোঃ আবুল খায়ের  নিশ্চিত করেছেন।

আগেদেওবন্দ মাদরাসায় পুলিশি অভিযান
পরেখুটাখালীর কোরবানি হাটে সারি সারি গরু, ক্রেতা নেই!