নাইক্ষংছড়ি বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন” উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ

0
47

 

 

জাহাঙ্গীর আলম কাজল:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের অার্দশগ্রামে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সার্বিক সহযোগীতায় স্বাধীনতার ৪৯ বছর পর নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে ৩ টায় উপজেলার সদর ইউনিয়নে অার্দগ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করলেন উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, এতে উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, জেলা পরিষদ সদস্য ক্যানওয়ান চাক, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইমরান মেম্বার,যুগ্ন সাধারণ সম্পাদক অাবুতাহের বাহাদুর, সমাজ সেবক অাবু তাহের সও: কৃষকলীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন শিমুল,সমাজ সেবক বদুরুল ইসলাম (বদু) সমাজ সেবক মৌ: নুরুল ইসলাম, মো: ছৈয়দ নুরসহ রামু বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলীসহ অাদশ গ্রাম এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। এতে উপস্থিত থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ বলেন, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে কথা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর বলেছিলেন, আজ সেই উন্নয়ন দৃশ্যমান। উন্নয়ন অগ্রগতির পথে যেন গুজব বাধা হয়ে দাড়াতে না পারে সেই বিষয়ে সকলে সজাগ থাকতে হবে। তিনি অারো বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ সমৃদ্ধ হতে চলেছে, স্বনির্ভর জাতী হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে।

আগেইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পরেগোমাতলী বেইলি ব্রিজের বেহাল দশা, ঘটছে দুর্ঘটনা!