পেকুয়ার উজানটিয়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় জেটি বিধ্বস্ত

0
29

রিয়াজ উদ্দিন, পেকুয়া:

পেকুয়া উপজেলার উজানটিয়ায় বালুবাহী বাল্কহেড যাকাত-১ এর ধাক্কায় বিধ্বস্ত হয়েছে করিমদাদ মিয়ার জেটিঘাট। এতে জেটিঘাটের আশেপাশে থাকা বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৪আগস্ট) গভীর রাতে উজানটিয়া ইউনিয়নে করিমদাদ মিয়ার ঘাটে এ ঘটনা ঘটে। ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই বাল্কহেডটি ও এর মাঝিমাল্লাদের আটক করে পুলিশ। পরে বাল্কহেডটি ও এর মাঝিমাল্লাদের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের জিম্মায় রাখা হয়। বাল্কহেডটির মাঝি মো. আলী বলেন, সিলেট থেকে ২১ হাজার ঘনফুট বালু নিয়ে কক্সবাজারের খুরুস্কুুল যাচ্ছিল যাকাত-১। রোববার বিকেলে পেকুয়া উপজেলাধীন উজানটিয়া খালের মোহনায় প্রবেশ করে বালুবাহী বাল্কহেডটি। এসময় প্রচন্ড ¯্রােতের তোড়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডটি জেটিঘাটের উপর সজোরে আঁচড়ে পড়ে। এতে পুরো জেটিঘাট মুহূর্তেই পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এ সময় জেটিঘাটের পাশে অবস্থিত স্টেশনের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে স্থানীয় বাসিন্দা জাহেদের মালিকানাধীন মাল্টিমিডিয়া দোকানের সমস্ত মালামাল লন্ডভন্ড হয়ে যায়। এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, বাল্কহেডটির মালিকপক্ষ ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিয়েছে।

আগেতারেক-ফখরুলসহ ৯ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরেআগস্টের মধ্যে ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম