কক্সবাজার খবর ডেস্কঃ
জীবনের চরম ঝুঁকি নিয়ে মিয়ানমার থেকে সাঁতার কেটে নাফ নদী পাড়ি দিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গা বাংলাদেশে এসে আটক হয়েছে। রোববার রাতে টেকনাফের হ্নীলা নাটমুড়াপাড়ায় স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে।
আটক রোহিঙ্গার নাম নুরুল ইসলাম (২৫)। সে উখিয়া কুতুপালং ক্যাম্পে বসবাসকারী মো. হাসেমের ছেলে।
পুলিশ জানিয়েছেন, রোহিঙ্গা নুরুল ইসলাম মিয়ানমার হতে বিশেষ কৌশলে গলায় পেচিয়ে ৫০ হাজার পিছ ইয়াবা নিয়ে এপাড়ে চলে আসে। সাতার দিয়ে নাফ নদী পার হয়ে টেকনাফের হ্নীলা নাটমুড়াপাড়ায় পৌছলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে। এব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে।












