[post_category_links]

ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে শহরে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী

[post_sub_title]
[post_reporter_with_date]

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ও কক্সবাজার মডেল থানার আয়োজনে কক্সবাজার শহরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। “পরিস্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি-ডেঙ্গুর বিস্তার রোধ করি” প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম-এর নেতৃত্বে মঙ্গলবার ৬ আগষ্ট অনুষ্ঠিত অভিযান ও র‍্যালীতে আরো অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম, কমিউনিটি পুলিশিং নেতা এডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা, মিজানুর রহমান প্রমুখ। অভিযানে কক্সবাজার পৌরসভার সহায়তায় ফগ মেশিন দিয়ে এডিশ মশা নিধন ওষুধ ছিটানো হয়। এছাড়া একইদিন সকালে কক্সবাজারের জেলা পুলিশের আওতাধীন অবশিষ্ট ৭ টি থানার আয়োজনে নিজ নিজ এলাকাতেও অনুরূপ অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত হয়। একই সাথে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলা শহর ও ৭ টি উপজেলা শহরে পৃথক পৃথক র‍্যালী ও অভিযান জেলায় বেশ সাড়া ফেলেছে।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]