লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

0
35

আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ায় হানিফ পরিবহনের বাসের ধাক্কায় মো. ওমর উল্লাহ (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট ) বেলা ১২ টার দিকে উপজেলা চুনতি সুফি নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওমর উল্লাহ চুনতি ইউনিয়নের সুফি নগর এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে ও চুনতি সুফি নগর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার (ওসি) আহাসান হাবীব সিটিজি টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওমর উল্লাহ চুনতি বাজারে বাজার করতে গিয়ে ছিল । সেখান থেকে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় হানিফ পরিবহনের’ (ঢাকা -চট্টমেট্রো-গ – ১১- ১১৬৩) একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই স্থানীয়রা ছুটে আসেন। এ সময় ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।

আগেশিক্ষকের বলাৎকারের প্রতিশোধ নিতে মাদ্রাসাছাত্র আবিরকে হত্যা করে ছাত্ররা
পরেরামু থানা পুলিশের ডেঙ্গু প্রতিরোধে জনচেতনতা মুলক র‌্যালি ও সভা