মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ জনের মৃত্যু

0
30

 

কক্সবাজার খবর  ডেস্কঃ

রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।  মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত  শ্রমিকরা হলেন- সেলিম (১৯), সোহেল রানা (২০) ও ওয়াসিম (১৩)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুপুরে মিরপুর-১২ নম্বর বি ব্লকের একটি নির্মাণাধীন ভবনের নয়তলায় কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এসময় হঠাৎ মাচাং ভেঙে তারা নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে ওয়াসিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং সেলিম ও সোহেল রানাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য ওয়াসিমের মরদেহ ঢামেক হাসপাতাল এবং সেলিম ও সোহেল রানার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আগেবৃহস্পতিবার জেলার সকল প্রতিষ্ঠান ও গৃহস্থালিতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
পরেকাশ্মিরের যে ছবিতে বিশ্বে তোলপাড়