যমুনায় নৌকাডুবিতে জীবিত উদ্ধার ১১, নিখোঁজ ১৭

0
9
কক্সবাজার খবর ডেস্কঃ

ক্রাইম প্রতিদিন, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানিবাজার ঘাট থেকে টিনের চর যাওয়া পথে যমুনা নদীতে নৌকাডুবে ১৭ জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জনকে। বুধবার রাত ৯টার এ ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, নৌকাটিতে ২৮ জনের মতো যাত্রী ছিলেন। তারা ভিজিএফের চাল নিয়ে চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানিবাজার ঘাট থেকে টিনের চর যাচ্ছিলেন।

তিনি জানান, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যরা উদ্ধারকাজ করতে পারছেন না। নিখোঁজদের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

আগেবঙ্গোপসাগরে ডুবে গেল ২ জাহাজ, ১১ ক্রু উদ্ধার, নিখোঁজ ২
পরেভারতের পক্ষে সৌদি, আমিরাত ও যুক্তরাষ্ট্র; পাকিস্তানের পক্ষে চীন